আকাশ কেন এতো উঁচু
A free resource from
KidsOut - the fun and happiness charity
This story is available in:
This story is available in:

একটি বাংলা গল্প

অনেক বছর আগে, আকাশ এতো নীচুতে ছিল যে আপনি চাইলেই তা আপনার হাত দিয়ে স্পর্শ করতে পারতেন। আর উত্তর ভারতে যেখানে আকাশ সব থেকে নীচুতে ছিল সেখানে এক গ্রামে একটি মাটির কুঁড়ে ঘরে এক বুড়ি বাস করতো।
ছোটখাটো বুড়ির একাই বাস করতো যেহেতু তার কোন বন্ধু-বান্ধব বা পরিবারের কেউ ছিল না। তার কোথাও যাবার ছিল না এবং কেউ তার সাথে কথাও বলতো না। তাই সে নিজেকে ব্যস্ত রাখতো, সে তার সব সময় বাড়ি ও উঠোন পরিষ্কার করতে ব্যয় করতো।
এক উষ্ণ গ্রীষ্মে যখন বর্ষা তখনও এসে উপস্থিত হয়নি, মাটি এতোই শুকিয়ে গেছে গাছের উপরে, কুড়ের ছাদে, ঘরে, বাতাসে সর্বত্র ধুলোয় ভর্তি। লোকেদের নাকে গলায় ধুলো ঢুকে গিয়ে হাঁচি-কাশি এবং শ্বাসরোধ হচ্ছিল। এমন কি আকাশও ভুগছিল - যেহেতু সে মাটির এতোই কাছে ছিল ধুলো উডলেই তার হাঁচি-কাশি হচ্ছিল।
বুড়ির কুঁড়েও ধুলোয় ঢেকে গেল। সে তার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়েই যাচ্ছিলো, দিয়েই যাচ্ছিলো। এমনকি তার কুঁড়ে ঘরের বাইরে এবং তার সামনের উঠোনে ঝাঁট দিতো। কিন্তু যত ঝাঁট দিতো, ততোই ধুলোয়ে চারপাস ভর্তি হয়ে যাচ্ছিলো।
বুড়ির ঝাঁট দেবার ফলে ধুলো উড়ে আকাশেরও শ্বাসরোধ হয়ে যাচ্ছিলো। গলার মধ্যে দিয়ে ধুলো ঢুকে নাকে সুড়সুড়ি দিয়ে হাঁচি তৈরী করলো - এক বিরাট হাঁচি হল যা বিশাল বর্জ্রপাত সহ পৃথিবীকে ঝাকিয়ে দিলো। লোকজন তাদের মাথা ঢেকে ভয়ে দৌড়ে ঘরের মধ্যে ঢুকে পড়লো। কিন্তু বুড়ি ঝাঁট দিতেই থাকলো।
ধুলো আকাশের চোখের মধ্যে ঢুকে চোখে এমন জল এনে দিলো যা বিশাল বৃষ্টির ফোঁটা হয়ে শুষ্ক পৃথিবীর উপরে ঝরে পড়লো। বুড়ি ততক্ষণ পর্যন্ত খেয়ালই করলো না যতক্ষণ পর্যন্ত তার খোলা মাথার উপরে বড় বৃষ্টি ফোঁটা এসে পড়লো।
বুড়ি জ্বলন্ত দৃষ্টিতে আকাশে দিকে তাকিয়ে বৃষ্টির জল ধুয়ে ফেলতে লাগলো। কিন্তু তারপরে আরেকটি, এবং আরেকটি বৃষ্টির ফোঁটা এসে পড়লো, ততক্ষণ পড়তেই থাকলো যতক্ষণ না তার সুন্দর পরিষ্কার উঠোন বৃষ্টির ফোঁটায় ভরে উঠে।
এতে বুড়ি খুবই রেগে গেল। সে আকাশের দিকে চিৎকার করে উঠলো, এবং তার পরিষ্কার সুন্দর উঠোনের উপরে বৃষ্টি পরা বন্ধ করতে বলল। কিন্তু দীন বৃদ্ধ আকাশের ; চোখে এতই ধুলো ভর্তি হয়ে গিয়েছিল বৃষ্টি পড়া বন্ধ করতে পারলো না।
শেষে, বুড়ি এতই রেগে গেল যে, সে তার ঝাঁটা তুলে আকাশের উপরে মেরে দিলো। আকাশ আবার এক বিরাট হাঁচি দিয়ে তার রাস্তা থেকে লাফিয়ে সরে গেল। কিন্তু বুড়ি তার ঝাটা দিয়ে ক্রমাগত আঘাত করেই চললো।
শেষ পর্যন্তু প্রচুর প্রচুর ধুলো আর ক্রমাগত বুড়ির ঝাঁটার আঘাতে জর্জরিত হয়ে গেল। হাঁচতে হাঁচতে, কাশতে কাশতে, বর্জ্রপাত ও বৃষ্টিপাত করতে করতে, আকাশ এমন উঁচুতে পালিয়ে গেল যাতে ধুলো সেখানে পৌঁছাতে না পারে এবং আর কখনোই না নেমে আসতে প্রতিজ্ঞা করলো।
আর সেই কারণেই আকাশ এতো উঁচু। যেখানে এটা দেখে মনে হচ্ছে, আকাশ যেন ভূমিকে স্পর্শ করছে, আদতে আকাশ অনেক উঁচুতে রয়েছে, রাগী বুড়ির ঝাঁটার নাগালের বাইরে।
Enjoyed this story?