রামধনু সাপ
A free resource from
KidsOut - the fun and happiness charity
This story is available in:
This story is available in:

অস্ট্রেলিয়ার একটি আদিবাসী কাহিনী

*
অনেকদিন আগে একটি আদিবাসীদের দল শিকারে গিয়েছিল। অনেক ঘন্টা পরে, তারা ক্লান্ত হয়ে বিশ্রাম করার সিদ্ধান্ত নেয় এবং তারা গোল হয়ে বসে, আগুন জ্বালিয়ে তাদের হাত সেঁকছিল আর গল্প করছিল, তাদের মধ্যে একজন উপরের দিকে তাকিয়ে দেখে দিগন্তে একটি সুন্দর রঙ্গিন খিলান - একটি রামধনু।
কিন্তু আদিবাসীরা ভেবেছিল যে এটা একটা সাপ যেটি একটি শুষ্ক নদীগর্ভের কোন জলপূর্ণ কোটর থেকে অন্য একটিতে যাচ্ছে এবং তারা এইভেবে ভীত হয়ে পড়েছিল যে বিশাল উজ্জ্বলভাবে রঙিন সাপটি যদি তাদের শিবিরের কাছের কোন শুষ্ক নদীগর্ভের জলপূর্ণ কোটরে না প্রবেশ করে। কিন্তু তারা কৃতজ্ঞ ছিল এইভেবে যে সেটি তাদের শিবিরের কাছের কোন শুষ্ক নদীগর্ভের জলপূর্ণ কোটরে প্রবেশ করেনি।
একজন যুবক এই রামধনু সাপ সম্পর্কে আরও জানতে চাইছিল, তাই সে যখন বাড়ী ফেরে, তাদেরই উপজাতির মধ্যে একজন বৃদ্ধ মানুষের কাছে জানতে চায় যে শিকারীরা কেন ওই রামধনু সাপ দেখে ভয় পেয়েছিল।

বৃদ্ধ মানুষটি তাকে বলেন যে রামধনু সাপ স্বপ্ন-কল্পনার প্রাণী ছিল যে পৃথিবীকে আকৃতি দিয়েছিল। আদিতে পৃথিবী ছিল সমতল। যেহেতু রামধনু সাপ জমি জুড়ে তার পথকে আঘাত করেছিল, সেহেতু তার শরীরের নড়াচড়া থেকে পর্বত ও উপত্যকা গঠিত হয় যেখানে নদী বসবাস করত। এটি স্বপ্ন-কল্পনা সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় ছিল এবং তার ক্ষমতাকে এমনকি অন্য স্বপ্ন-কল্পনা প্রাণীরাও ভয় পেত।
অবশেষে পৃথিবীকে আকারপ্রদান প্রচেষ্টায় ক্লান্ত হয়ে, রামধনু সাপ ধীরে ধীরে একটি শুষ্ক নদীগর্ভের জলপূর্ণ কোটরে প্রবেশ করে যেখানে তিনি শীতল জলের মধ্যে শুয়ে থাকেন যা তাঁকে প্রশমিত এবং তাঁর শরীরের উজ্জ্বল রংকে কোমল করে তোলে। প্রতিটি সময় পশুরা যখন সেই শুষ্ক নদীগর্ভের জলপূর্ণ কোটরে আসে, তারা জলকে বিরক্ত না করার ব্যাপারে সতর্ক থাকত, যদিও তারা তাঁকে দেখতে পেত না কিন্তু তারা জানত তিনি সেখানে ছিলেন।
তিনি শুধুমাত্র ভারী ঝড়বৃষ্টির পর বেরিয়ে আসতেন যখন তাঁর শুষ্ক নদীগর্ভের জলপূর্ণ কোটর অশান্ত হয়ে উঠত এবং যখন সূর্য তাঁর রঙ্গিন শরীর স্পর্শ করত। তখন তিনি শুষ্ক নদীগর্ভের জলপূর্ণ কোটর থেকে উঠে গাছের উপর দিয়ে মেঘের মধ্য দিয়ে সমতল জুড়ে অন্য শুষ্ক নদীগর্ভের জলপূর্ণ কোটরে প্রবেশ করেন।
লোকজন এইভেবে ভয় পেত যে তিনি রাগ করবেন এবং জমি মন্থন করে আবার উঠে আসবেন, সেইজন্য তারা খুব শান্ত ও স্থির থাকত যেন তিনি তাঁর নতুন গৃহে চলে যাচ্ছেন। একবার তিনি সেখানে ছিলেন এবং তিনি আবার জলের তলদেশে অদৃশ্য হয়ে যান এবং তাঁকে আর দেখা যায় না।
সেইজন্যই আদিবাসীরা সতর্ক থাকে যাতে রামধনু সাপ বিরক্ত না হয়, যেহেতু তারা তাঁকে আকাশ জুড়ে যেতে দেখে, একটি শুষ্ক নদীগর্ভের জলপূর্ণ কোটর থেকে অন্য একটিতে।
Enjoyed this story?