KidsOut World Stories

শেয়াল আর সারস Mary Smith    
Previous page
Next page

শেয়াল আর সারস

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

শেয়াল আর  সারস

 

 

  

 

 

 

 

 

এক জঙ্গলে এক শেয়াল ও এক সারস বাস করতো। 

শেয়াল একদিন সারসকে খাবারের জন্য আমন্ত্রণ জানালো। 

সে বললো, “সারস, কালকে দুপুর বারোটায় চলে এসো”

সারস খুব খুশি হলো আর পরের দিনই সে শেয়ালের আস্তানায় চলে এলো। 

শেয়াল খুব মজাদার স্টু পরিবেশন করলো। সে স্টুটা একটা চ্যাপ্টা থালায় দিল। 

সারস বললো, “কি চমৎকার সুবাস বেরিয়েছে!” 

সারস খাবার চেষ্টা করলো তবে সেখানে একটা সমস্যা দেখা দিল। সারসের লম্বা ঠোঁট দিয়ে সে একটুও খাবার তুলতে  পারলো না। থালাটা খুবই চ্যাপ্টা। 

শেয়াল বললো,“আহ! কি লজ্জা! তোমার খাবার তো আমাকেই শেষ করতে হবে।”

শেয়াল সব স্টু খেয়ে নিল। 

সারস বাড়ি ফিরে গেল। তার পেটে খিদে । 

সে ভাবলো, “হুম, এই শেয়াল একটা বদমাশ। একে শিক্ষা দেয়ার জন্য কী করা যায়?” 

সে কিছুক্ষণ ধরে ভাবলো। “আহা!” বলে হঠাৎ চেঁচিয়ে উঠলো। “একটা বুদ্ধি পেয়েছি।”

সারস শেয়ালের কাছে ফিরে এসে, তার বাড়িতে খাবার আমন্ত্রণ করলো। 

সে বললো, “আগামীকাল মধ্যাহ্নে এসো, শেয়াল।”

সে বাড়ি ফিরে এসে মজাদার স্যুপ রান্না করলো।  

শেয়াল বেজায় খুশি। সে পরেরদিন ঠিক দুপুর বারোটার সময় সারসের বাড়িতে উপস্থিত হলো। 

লম্বা সোজা গলার একটি ফুলদানির মতো পাত্রে স্যুপ পরিবেশন করা হলো। শেয়াল স্যুপ খেতে পারলো না এবং সে খুব ক্ষুধার্ত রয়ে গেলো । 

সারস বললো, “আহ! কি লজ্জা! তোমার খাবার তো আমাকেই শেষ করতে হবে।”

সারস পাত্রের ভেতর তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে সবটুকু স্যুপ খেয়ে  নিলো । 

সারস বললো, “ইট মারলে পাটকেল খেতে হয় !”

শেয়াল পেছনের দু’পায়ের ভেতর তার লেজটা গুঁজে বাড়ি ফিরে গেল।  

Enjoyed this story?
Find out more here