জাদুর ক্ষীর পাত্র
A free resource from
KidsOut - the fun and happiness charity
This story is available in:
This story is available in:
একটা শহরে মায়ের সাথে এক গরিব মেয়ে থাকতো। তারা ক্ষুধার্ত ছিল কিন্তু খাবার মতো তাদের কাছে কিছুই ছিল না।
মেয়েটি বললো, “আমি ব্যাঙের ছাতা আর বেরি ফল খোঁজার জন্য বনে যাচ্ছি। ”
সেখানে সে এক বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধা বললো, “এই পাত্রটি নাও। যখন তুমি পাত্রকে বলবে, ‘পাত্র রান্না করো!’ তখন পাত্রটি তোমার জন্য মজাদার ক্ষীর রান্না করা শুরু করবে। যখন বলবে, ‘পাত্র থামো!’ তখন এটি রান্না করা থামিয়ে দেবে।”
মেয়েটি বললো, “অনেক অনেক ধন্যবাদ।” তারপর সে উপহারটি নিয়ে বাড়ি চলে এলো।
বাড়িতে ফিরে মেয়েটি বললো, “পাত্র রান্না করো!”
ক্ষীর খুব মিষ্টি আর খেতে মজার ছিল এবং শেষে, মা-মেয়ের পেট ভরে গেলো ।
মেয়েটি বললো, “পাত্র থামো!” আর তারপরই পাত্রটি ক্ষীর তৈরি বন্ধ করে দিল।
মেয়েটি একদিন তার বন্ধুদের সাথে দেখা করতে গেল। পরে, তার মা'র খিদে পেয়ে গেলো, তাই তিনি বললেন, “পাত্র রান্না করো!”
মা ক্ষীর খেলেন, তবে যথেষ্ট পরিজ খাবার পর তিনি পাত্রটিকে থামতে বলার সঠিক শব্দটি ভুলে গেলেন।
পাত্রটি রান্না করলো … এবং রান্না করতেই থাকলো … এবং রান্না করতেই থাকলো! রান্নাঘর একপর্যায়ে ক্ষীরে ভরে গেল! বাড়িটি একপর্যায়ে ক্ষীরে ভরে গেল! রাস্তা এবং প্রতিবেশীদের বাড়িগুলোও ক্ষীরে ভরে গেল!
অবশেষে মেয়েটি আবার বাড়ি এলো।
মেয়েটি চেঁচিয়ে বললো, “পাত্র থামো!”
পাত্রটি ক্ষীর রান্না করা থামিয়ে দিল, তবে নিজেদের বাড়িতে ফিরে যাবার জন্য লোকদের অনেক অনেক ক্ষীর খেতে হয়েছিল!
Enjoyed this story?